বিনপুরের হাড়দাতে হাতির হামলায় মৃত্যু, এলাকায় আতঙ্ক - The News Lion

বিনপুরের হাড়দাতে হাতির হামলায় মৃত্যু, এলাকায় আতঙ্ক




দি নিউজ লায়ন ;  হাতির হামলায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটলো মঙ্গলবার।  ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার হাড়দা এলাকায়। নিহতের নাম বাদল মাহাতো।  স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জঙ্গল লাগোয়া পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় আচমকা তার সামনে চলে আসে দশটি হাতি। তাকে একটি হাতি আছাড় মারে শুঁড়ে পেঁচিয়ে। স্থানীয় বাসিন্দারা আর্তনাদ শুনে ছুটে আসে। কোনক্রমে হাতি গুলিকে   


জঙ্গলের দিকে তাড়িয়ে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা তাকে প্রথমে বিনপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যায়।তার শারীরিক অবস্থা সংকট জনক হওয়ায় তাকে বিনপুর গ্রামীন হাসপাতাল থেকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। মঙ্গলবার বিকেলে সেখানেই মৃত্যু হয় তার। হাতির হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনদফতরের কর্মীরা। 


বনদপ্তর সূত্রে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং পরিবারের একজন কে সরকারি চাকরি দেয়া হবে ইতিমধ্যেই এ ব্যাপারে সরকারি যে প্রক্রিয়ায় রয়েছে তা শুরু হয়ে গিয়েছে।


 দ্রুত তাদের ক্ষতিপূরণের অর্থ এবং চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে পাশাপাশি যে এলাকায় এ ঘটনা ঘটেছে সেখানে বন কর্মীদের মোতায়েন করা হয়েছে। হুলা পার্টির সদস্যদের তৈরি রাখা হয়েছে। আতঙ্কিত না হওয়ার অনুরোধ করা হয়েছে বনদপ্তর এর পক্ষ থেকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.